রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-১।। আহত- ৩

ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-১।। আহত- ৩

এম শাহীন আল আমীন,জামালপুর।।

জামালপুরের মেলান্দহে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজ মিস্ত্রী রকিবুল টিকাদার (২২) নিহত এবং তিনজন আহত হয়েছেন।
নিহত রাজমিস্ত্রী রকিবুল টিকাদার মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামের সোনাহার টিকাদারের পুত্র।
আহতরা হলেন একই গ্রামের গফুর শেখের পুত্র নুরু শেখ (৫৫), মৃত লোকমানের ছেলে সুুরুজ মিয়া (৩৫) ও মৃত মুনছের আলীর ছেলে মিলন মিয়া (৩০)। তারা সকলেই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের তালতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান- সকালে মেলান্দহের ঝিনাই ব্রীজের পরে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে জামালপুরগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার ৪ যাত্রী গুরুত্বর আহত হয়। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি পুলিশ।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা: অনিক জানান- সড়ক দূর্ঘটনায় আহত ৪জনকে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রকিবুল মারা যান। বাকি ৩জন চিকিৎসাধীন রয়েছে।
দূর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com