সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরের চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরের চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ (১৭) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার হাতুড় ইউনিয়নের গাহলী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী ওই গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল লতিফ (২৩) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন জানান, শুক্রবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৮টায় মোটর সাইকেল যোগে তিনি আরোহী নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা এলাকা থেকে মহাদেবপুর আসার সময় ছাতড়া-মহাদেবপুর পাকা সড়কের খাজুর ইউনিয়নের লক্ষণপুর নামক স্থানে পৌঁছলে উল্টো দিকে যাওয়া একটি ট্রাক্টর তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় হানিফ ও লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হানিফ সেখানে মারা যায়। লতিফকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

অভিযোগ করা হয়েছে যে, লাইসেন্সবিহীন ঘাতক ট্রাক্টরটির হেডলাইট ছিলনা এবং তা চালাচ্ছিল ১২ বছরের এক কিশোর।

স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটি ধাওয়া করে চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব এলাকায় ইউসুফ আলীর ইটভাটায় ট্রাক্টরটির সন্ধান পান।

মোবাইল ফোনে বার বার ইউসুফ আলীর নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এই এলাকায় চলাচলকারী ট্রাক্টরগুলো প্রায়ই দূর্ঘটনা ঘটায় বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com