সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় মায়ের সামনে আগুনে পুড়লো কলেজ পড়ুয়া ছেলে

কুমিল্লায় মায়ের সামনে আগুনে পুড়লো কলেজ পড়ুয়া ছেলে


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার বুড়িচং উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে আলাউদ্দিন নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গেল কয়েকদিন আগে আলাউদ্দিনের কিছুটা মানসিক সমস্যা হওয়ায় তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মায়ের সাথে ছিলো ঘরের শিকলের তালার চাবি। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে মৃতের মা ছাড়া কেউ ছিল না।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে এসে দেড় ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুইটি ঘর পুড়ে যায়, এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com