বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ভোলায় গলাকাটা লাশ উদ্ধার

ভোলায় গলাকাটা লাশ উদ্ধার

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলায় আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর গলা ও বিশেষ অঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিহতের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ বাড়ির বাসিন্দা। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী নুর নাহার বেগম দুই সন্তান নিয়ে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী নুর নাহারের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছিল মান্নান বেপারীর। রোববার দুপুরের দিকে নিহতের নিজ বাড়িতে তার গলা, মুখের বিভিন্ন জায়গা ও বিশেষ অঙ্গ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী তার সন্তান নিয়ে পলাতক থাকায় ধারণা করা যাচ্ছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার স্ত্রী জড়িত। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এ বিয়য়ে তদন্ত চলছে। আশা করি দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com