মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে লাঠির আঘাতে আহত যুবকের মৃত্যু

যশোরে লাঠির আঘাতে আহত যুবকের মৃত্যু


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোরের মণিরামপুরে শেওলা বিক্রি নিয়ে কথাকাটাকাটির জেরে বিকাশ বিশ্বাস (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়ায় ঘটনাটি ঘটে। বিকাশ ওই এলাকার দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। পেশায় তিনি চা বিক্রেতা ছিলেন।
হরিহরনগর ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য মোসলেম আলী গাজী ও নিহতের পরিবার জানান, বিকাশের তেঁতুলিয়া মোড়ে চা দোকান রয়েছে। তার বড় ভাই রবিন বিশ্বাসের মাছের ঘের আছে। মাছের খাদ্য হিসেবে শেওলা কিনে ঘেরে দেন রবিন। গত বুধবার বিকেলে তেঁতুলিয়া মোড়ে শেওলার দর নিয়ে একই এলাকার নাজের শেখের ছেলে আলমগীর হোসেন রবিনের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এসময় বিকাশ এগিয়ে এসে প্রতিবাদ করলে আলমগীর বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন। এরপর আশপাশের লোকজন এসে বিকাশকে স্থানীয় চিকিৎকের কাছে নেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন বিকাশ।
বিকাশের ভাবি চম্পা রানি বলেন, ‘আঘাতে বিকাশের মাথার ভিতরে রক্তাক্ত জখম হয়। দুই দিন বাড়ি থেকে চিকিৎসা নেয় সে। এরপর শনিবার রাতে নিজের দোকানে ছিল বিকাশ। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ নাখ মুখ দিয়ে রক্ত উঠে ঘটনাস্থলে মারা যায় সে।’
ইউপি সদস্য মোসলেম আলী বলেন, বৃহস্পতিবার বিকেলের ঘটনাটি শুক্রবার বিকেলে এলাকাবাসী বসে মীমাংসা করেছেন। এরপর শনিবার রাতে হঠাৎ বিকাশ মারা যান।
এদিকে খবর পেয়ে শনিবার রাতে বিকাশের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, মাছের খাদ্য শেওলা বিক্রি নিয়ে একটি গন্ডগোল হয়েছিল। বিকাশের মৃত্যু সেই কারণে কি-না সেটা নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com