বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এপিবিএন-৮ এর এএসআই নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এপিবিএন-৮ এর এএসআই নিহত

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার শরণার্থী ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (কক্সবাজার-৮) এর এএসআই চম্বল চাকমা (৪২) আইডি নং ৮১২৯ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭.৩০ টার দিকে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির নিকটে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত এএসআই তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন। সে বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে ছুটি শেষে সে নিজ জেলা বান্দরবান থেকে কর্মস্থলে একটি সিএনজিতে করে ফিরছিলেন। উক্ত সিএনজিটি শাহপুরী পুলিশ ফাঁড়ির নিকটে পৌঁছলে হঠাৎ একটি কুকুর গাড়ির সামনে দিয়ে দৌড় দিলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সিএনজিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এএসআই চম্বল গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

একইদিন দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই এর মরদেহ ময়না তদন্তো শেষে তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com