বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

শুক্রবার ১০ সেপ্টেম্বর দুপুরে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইলে কিশোরগঞ্জ মহাসড়কের চামটা বাজার নামক স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।
এর আগে সকালে নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জানান, সকালে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান। সোবহান নামে আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com