শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকাঠিতে নিখোঁজের দুইদিন পর মাঝির লাশ উদ্ধার

ঝালকাঠিতে নিখোঁজের দুইদিন পর মাঝির লাশ উদ্ধার

মো নাঈম, ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুইদিন পরে খেয়া মাঝি মো. সামসুল হক হাওলাদার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী ব্যাপারীপাড়া এলাকার খাল থেকে উদ্ধার করা হয়। সামসুল হক উপজেলার দক্ষিন বড়ইয়া (কলাকোপা) এলাকার মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে। সামসুল হকের বড় ছেলে রাজিব হাওলাদার ও ভাইয়ের ছেলে আব্দুস ছালাম হাওলাদার লাশ শনাক্ত করেছে।

জানাগেছে, সামসুল হক মৃগী রোগী ছিল। গত (৮সেপ্টেম্বর) বুধবার দুপুরে কলাকোপা খেয়া ঘাটে নৌকা থেকে জাঙ্গালিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার সকালে পুটিয়াখালীর ব্যাপারীপাড়া এলাকার খালে মৃত দেহ ভাসতে দেখে স্থানীয়রা রাজাপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, সামসুল হকের পরিবার তার লাশ শনাক্ত করেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com