শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাধবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ব‍্যক্তি

মাধবপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ব‍্যক্তি

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন আজ শুক্রবার ভোর ৬টায় ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় মারা যায়, অপরজন গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপারা সড়কের নোয়াটি নামক স্থানে মারা যায়।
নিহতেরা হলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের ইউনুছ মিয়া মেম্বারের ছেলে বাবলু মিয়া (২৭) ও একই ইউনিয়নের আলীনগর গ্রামের আনই উল্লাহ (৭৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার আইন উল্লাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরজনকে শাহজাহানপুরের তেলিয়াপারা সড়কের নোয়াটি নামক স্থানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, বাবুল মিয়া ও আনাই উল্লার মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com