বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ত্রিশালে ছেলের হাতে বাবা খুন

ত্রিশালে ছেলের হাতে বাবা খুন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে আলী হোসেন (৪৭) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। অকারণে মাকে বেদম মারধর করত বলেই ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আলী হোসেন। প্রায় ২৫ বছর আগে বিয়ে করেছেন একই উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের হালিমা আক্তারকে। আলী হোসেন বিয়ের পর থেকেই হালিমার ওপর অমানবিক নির্যাতন করতেন। হালিমার বড় ছেলে ছোট থেকেই মায়ের ওপর এই নির্যাতন দেখে আসছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালেও হালিমাকে মারধর করেন আলী হোসেন। এ সময় তার কপাল ফেটে যায়। পরে আরিফ মাকে উদ্ধার করে স্থানীয় পল্লী ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করে পুরান বাড়িতে নিয়ে যায়। সারাদিন নিজ বাড়ি যায়নি বলে সন্ধ্যার দিকে আবারো মারতে গেলে, রাগে-ক্ষোভে ক্ষিপ্ত হয়ে আরিফ দা দিয়ে পিতা আলী হোসেনকে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে আলী হোসেনের লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের ভাই আবুল কাসেম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান,বিয়ের পর থেকেই আমার স্বামী আমার ওপর অমানবিক নির্যাতন করতেন। বুধবার সকালেও আমাকে পিটিয়ে কপাল ফাটিয়ে দেয়, সন্ধ্যার দিকে আবারো মারতে গেলে বড় ছেলে আরিফ বাবাকে আঘাত করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, মায়ের ওপর অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে রাগে-ক্ষোভে ক্ষিপ্ত হয়ে আরিফ দা দিয়ে তার পিতা আলী হোসেনকে কুপিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com