বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সড়ক দুর্ঘটনায় নিহত ২, তিন ঘন্টা অবরোধ

সড়ক দুর্ঘটনায় নিহত ২, তিন ঘন্টা অবরোধ

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৯ই সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী ভ্যানের যাত্রী তাসলিমা বেগম (৩৫)। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহন করেন।

এঘটনার পর যশোর-ঝিনাইদহ সড়কে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com