শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকাঠিতে খেয়া থেকে নদীতে পরে মাঝি নিখোঁজ

ঝালকাঠিতে খেয়া থেকে নদীতে পরে মাঝি নিখোঁজ

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি


ঝালকাঠির রাজাপুরে খেয়াঘাটের নদীর পানিতে পরে খেয়ার মাঝী মো. সামসুল হক হাওলাদার (৫০) নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বড়ইয়া ইউনিয়নের কলাকোপা বাজার সংলগ্ন জাঙ্গালিয়া নদীর খেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিঁখোজ সামসুল হক ওখানকার ঘাটে নিয়মিত খেয়া নৌকার মাঝীর কাজ করতেন। নিঁখোজের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়য়েছে। তবে সন্ধ্যা হওয়ায় অন্ধকারে উদ্বার কাজ স্থগিত করা হয়েছে।স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানায়, সামসুল হকের মৃগীরোগ রয়েছে। সে এর আগেও বেশ কয়েক বার নদীতে পড়ে গেলে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করেছে। কিন্তু এবার ঘাটে বাধা নৌকায় তিনি একা ছিল। হঠাৎ ঝুপ করে পানিতে পড়ার একটা শব্দ পেয়ে পাশের দোকানের লোকজন খেয়া ঘটে যায়। নৌকায় সামসুল হকের গামছা, গেঞ্জি, খেয়া পারাপারের টাকা নৌকায় রয়েছে, কিন্তু সামসুল হক নেই। তখন সবাই ধারনা করেন আগের মত সামসুল হক নদীতে পরে গেছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা স্থলে সামসুল হককে উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস রয়েছে। বরিশাল নৌ ফায়ার ষ্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ডুুবুরী দল বিকেলে অভিযান চালিয়েও তার খোজ পাননি। সন্ধ্যা হওয়ায় অন্ধকারের কারনে আজকের মত উদ্ধার কাজ সমাপ্ত ঘোঘণা করা হয়েছে। এদিকে স্থানীয়ভাবে ওই মাঝির খোজ চালিয়ে যাচ্ছেন স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com