মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাধবপুরে ছাত্রীকে রক্ষা করতে গিয়ে বখাটের হামলায় মুক্তিযোদ্ধা পিতা আহত, আটক ১।

মাধবপুরে ছাত্রীকে রক্ষা করতে গিয়ে বখাটের হামলায় মুক্তিযোদ্ধা পিতা আহত, আটক ১।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ


হবিগঞ্জের মাধবপুরে কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে আব্দুল আওয়াল নামে এক বীরমুক্তিযোদ্ধা পিতা আহত হয়েছেন।গুরুতর আহত আবসর প্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ সোমবার দুপুরে মনতলা শাহজালাল কলেজ গেইটে এ ঘটনা ঘটে।আহত বীর মুক্তিযোদ্ধা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন নামে এক বখাটেকে ঘটনাস্থল থেকে আটক করেছে।ঘটনা শিকার কলেজছাত্রী জানান, আজ সোমবার দুপুর ১টার মনতলা শাহজালাল সরকারী কলেজ এলাকার বাসা থেকে বের হয়ে মাধবপুরে আসার পথে কলেজ গেইটের কাছে শ্রীধরপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাওছার মিয়ার বখাটে ছেলে হাসান আল মামুনসহ ৪ যুবক ২টি মোটরসাইকেল দিয়ে কলেজ ছাত্রীর পথরোধ করে।এসময় ৪ বখাটে ওই কলেজ ছাত্রীকে উত্যাক্ত করে অশ্লীল আচরণসহকারে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে।এসময় ছাত্রীর চিৎকার শুরু করলে পথচারীসহ তার মুক্তিযোদ্ধা বাবা খরব পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।উপস্থিত জনতার সহয়তায় পালিয়ে যাওয়ার সময় ১টি মোটরসাইকেলসহ হাসান আল মামুনকে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মনতলা পুলিশ(তদন্ত)কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন,মামুন নামে এক যুবকে আটক করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com