বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিলুফা ইয়াসমীন নূপুর (১৭) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

৫ সেপ্টেম্বর রবিবার বিকালে উপজেলা সদরের থানা পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
সে ঐ এলাকার প্রবাসী নুরুল ইসলামের মেয়ে।
এবং গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, নিলুফা ইয়াসমীন নূপুর গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অভিমান করে বাড়ির সকলের অজান্তে কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে প্রাথমিক চিকিৎসা করায়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁর মা তাকে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তবে কী কারণে সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল তার সঠিক কোনো কারণ কেউ বলতে পারেননি।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নিলুফা ইয়াসমীন নূপুরের দাদা আ. সামাদ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com