মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিংগাইরে বজ্রপাতে নিহত ২

সিংগাইরে বজ্রপাতে নিহত ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের শিবপুর কালেন্দি চকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর গ্রামের আরজু মিয়ার পুত্র রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর পুত্র শাহীন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন ও রুবেল দুজন গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের ক্ষেতে যান। ঘাস কেটে বাড়ি ফেরার পথে তাদের ওপর বজ্রপাত ঘটে। এতে তারা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্য হয় এবং শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বলেন, বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com