বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু।

সজীব হাসান, বগুড়া সংবাদদাতাঃ

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে বগুড়ার শাজাহানপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলা(সদর) টিএমএসএস ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে একই দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজ কুমার দেবনাথ(৩৬) নামের এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত ব্যক্তি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার তারাপুর গ্রামের বাদল চন্দ্র দেবনাথ এর ছেলে। বগুড়ার শেরপুর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ বানিউল আনাম সাংবাদিকদের জানান, সকাল আজ শুক্রবার সকাল ছয়টার দিকে একই দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি সাংবাদিকদের আরও জানান ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোন মামলা দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com