মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুরে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক শুকুর মাহমুদ ও তার ছেলে মিরাশ উদ্দিনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিজের জমিতে কাজ করতে যান ৬৬ বছর বয়সী শুকুর মাহমুদ ও তার ২৭ বছরের ছেলে মিরাশ উদ্দিন। বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন জমিতে গিয়ে দেখেন বিদ্যুতের তারে জড়িয়ে দুই জন পড়ে আছেন।
স্থানীয় লোকজন শুকুরকে মৃত্যু অবস্থায় পায়। মিরাশকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com