বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শৈলকুপার দুই সহোদর নিহত

শৈলকুপার দুই সহোদর নিহত

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বুধবার, ০১লা সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রামবাসি। ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হওয়ার খবরটি গ্রামে পৌছানো মাত্রই শুরু হয় শোকের মাতম। যেন বিনা মেঘে বজ্রপাত।

নিহতরা হলেন, শৈলকুপার কাঁচোরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬)।

আজ সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই নাফিস ভারতে সবে মাত্র প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com