বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ইমামের ‘আলো’ নিভে গেল সড়কে

ইমামের ‘আলো’ নিভে গেল সড়কে

শেরপুর সংবাদদাতাঃ-

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা মো. আলম (৩৮) নামে এক ইমাম নিহত হয়েছেন।

সোমবার ৩০ আগস্ট উপজেলার খৈলকুড়া গ্রামে সন্ধ্যা ৭টার পর এই দূর্ঘটনা ঘটে।

চালক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের মো. ঈশাকে (১৮) বাইকসহ আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,খৈলকুড়া নতুন জামে মসজিদের ইমাম নুর আলম ২ সন্তানের জনক। তিনি স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষকও।

প্রতিদিনের মতো আজও মাগরিবের নামাজে ইমামতি করে বাড়ি ফিরছিলেন তিনি। খৈলকুড়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঝিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, ‘আমরা দ্রুত আহত ইমামকে শেরপুর সদর হাসপাতালে পাঠাই অতপঃর কর্তব্যরত চিকিৎসক ইমাম নুর আলমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফায়েজুর রহমান জানান, আমরা চালক ও তার মটরসাইকেল আটক করেছি। এ ঘটনায় মামলা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com