বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাটগ্রামে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

পাটগ্রামে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু পারাপার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) ভোরে ঐ উপজেলার শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িমারীর কলাবাগান এলাকার বুলবুল ইসলামের ছেলে ইউনুস আলী (৩০) ও নীলফামারীর ডালিয়া এলাকার বনেবরের ছেলে সাগর (২৭)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ভোরে শ্রীরামপুর সীমান্তের (৮৪৩) নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ৫/৬ বাংলাদেশী ভারতীয় গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার ১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ইউনুস ও সাগর বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। এই নিউজ লেখা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com