বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নোয়াখালীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীতে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রহমান (৪০) সদর উপজেরার চন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী বাজার থেকে মালবাহী সোনাপুর গামী একটি কাভার্ডভ্যান মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও সিএনজি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com