বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বঙ্গোপসাগরে তলা ফেটে এফবি আল্লাহর দান নামে একটি ফিশিং ট্রলার ডুবি,১৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে তলা ফেটে এফবি আল্লাহর দান নামে একটি ফিশিং ট্রলার ডুবি,১৬ জেলে উদ্ধার


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বঙ্গোপসাগরে ইলিশ আহরণের সময় উত্তাল ঢেউয়ের আঘাতে তলা ফেটে এফবি আল্লাহর দান নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে উদ্ধারকৃত জেরেরা শরণখোলায় এসে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সোনার চরের পশ্চিমে গভীর সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ফিশিং ট্রলারের মালিক শরণখোলার মৎস্য ব্যবসায়ী মো. মজিবর তালুকদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুবলার চর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে এবং সোনার চর থেকে পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে জেলেরা জাল ফেলে অবস্থান করছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে সাগরে প্রচণ্ড ওঠে। ঢেউয়ের আঘাতে তলা ফেটে মুহূর্তেই এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৬ জন জেলে বয়া ধরে সাগরে ভাসতে থাকে। পরে কাছাকাছি অবস্থানকারী বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী টিপু আলমের একটি ফিশিং ট্রলারের জেলেরা এগিয়ে এসে ভাসমান অবস্থায় ১৬ জেলেদের উদ্ধার করে। তার ফিশিং ট্রলারে তলা ফেটে ডুবে যাওয়ায় ট্রলার, জাল, ইলিশ, অন্যান্য মাছ ও মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা বৃহস্পতিবার সকালে শরণখোলায় এসে পৌঁছায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com