শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর আসাদুল রাড়ি(২৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। বুধবার(২৫ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদুল উপজেলার শিকারমঙ্গল এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের খবির রাড়ির মেঝ ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, শ্রমিক আসাদুল দুই বছর আগে উপজেলার ডিমচর গ্রামের রিপন গোমস্তার মেয়ে শারমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে ৬ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।বেশ কিছুদিন আগে শারমিন তার স্বামী আসাদুলের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন।এ নিয়ে উভয়ের মাঝে অশান্তির সৃষ্টি হয়।এরপর প্রায় ১৫ দিন ধরে নিঁখোজ থাকার পর বুধবার সকালে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে আসাদুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ আসাদুলের লাশ উদ্ধার করেন। অপরদিকে আসাদুলের ঝুলন্ত লাশ দেখে তার স্বজনদের আহাজারিত ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ।
এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে আসাদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছি।ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com