রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
কালুখালিতে গাঁজা-জাল টাকা ছাপানো মেশিনসহ গ্রেফতার- ১

কালুখালিতে গাঁজা-জাল টাকা ছাপানো মেশিনসহ গ্রেফতার- ১


শামিম বিশ্বাস, রাজবাড়ীঃ


রাজবাড়ীর কালুখালি থেকে বিপুল পরিমান গাঁজা, গাঁজা মাপার মেশিন, জাল টাকা, জাল টাকা ছাপানো মেশিন ও বিভিন্ন ধরণের উপকরণসহ মোঃ নান্নু মুন্সী (৫২)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার চরনারায়নপুর গ্রামের আঃ রশিদ মুন্সীর ছেলে।
মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১ টার দিকে কালুখালি উপজেলার চরনারায়নপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা (মূল্য ২,২২,০০০ টাকা), গাঁজা মাপার ডিজিটাল মেশিন ১ টি, গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা, জাল টাকা ৯০ হাজার, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১ টার সময় এসআই নিজাম উদ্দিন মোল্লা, এসআই মিঠু ফকির, এ,এস,আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ কালুখালি উপজেলার চরনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নান্নু মুন্সী (৫২) কে গ্রেফতার করা হলে তার হেপাজতে থাকা বিপুল পরিমান গাঁজা, গাঁজা মাপার মেশিন, জাল টাকা, জাল টাকা ছাপানো মেশিনসহ বিভিন্ন ধরণের উপকরণ জব্দ করা হয়।
এ বিষয়ে পৃথক পৃথক ভাবে দুইটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com