বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যশোরে সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

যশোরে সড়কে ঝরে গেলো ৩ প্রাণ


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোরে বিয়ের অনুষ্ঠানের ফুল আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো যশোর শংকরপুর বাস টার্মিনাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন আহমেদ (১৯), মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হাসান আলীর ছেলে তৌহিদুল ইসলাম (২০) ও নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (১৮)।
নিহতদের স্বজন মতিয়ার রহমান, কামাল হোসেন, শিহাব ও শাহরিয়ার জানান, গত মাসে শংকরপুর এলাকার নয়ন হোসেনের সাথ বিয়ে হয় রোহিতার নওয়াপাড়া গ্রামের মগরেব হোসেনের মেয়ে মিতার। আগামী শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার দিন ছিলো। বিয়ের অনুষ্ঠানের ফুল আনার জন্য মিতার ফুফাতো ভাই জীবন, মামাতো ভাই নয়ন ও তাদের বন্ধু তৌহিদুল মোটরসাইকেল করে ঝিকরগাছার গদখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বেনেয়ালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। প্রথমে ভ্যান ও পরে ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলে মারা যায় জীবন। স্থানীয়রা জানিয়েছেন, বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তৌহিদুল মারা যায়। আশংকাজনক অবস্থায় নয়নকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। সার্জারী বিভাগের চিকিৎসক রাহুল জানান, দুপুর ১২ টায় ভর্তি হয়ে ১টা ১৫ মিনিটে নয়ন
মারা যায়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত লেগে তার মৃত্যু হতে পারে। হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, নয়ন ও তৌহিদুলের লাশ মর্গে রয়েছে। জীবনের মরদেহ কিছু সময়ের মধ্যে চলে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com