বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সখিপুরে ঘরের পেছনে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সখিপুরে ঘরের পেছনে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মামুন শিকদার মাহিন, সখিপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুরে কালিদাস গ্রামে ঘরের পেছনে খেলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্মৃতি রানী (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার(১০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কালিদাস গ্রামের রতন কুমার এর মেয়ে স্মৃতি রানী। স্মৃতি স্থানীয় একটি মন্দিরের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয়দের কাছে থেকে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। খেলার এক পর্যায়ে স্মৃতি রানী রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভূইঁয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতের পোড়া দাগ রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com