মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পায়ের কাদা নদীর জলে পরিষ্কার করতে গিয়ে কিশোরীর মৃত্যু

পায়ের কাদা নদীর জলে পরিষ্কার করতে গিয়ে কিশোরীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের কিনারাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডুবে কণিকা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত কণিকা ধামলই গ্রামের কামাল হোসেনের মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে। কলেজে ভর্তির অপেক্ষায় ছিল কণিকা।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিক হায়দার জানান, সকাল সোয়া ১০টার দিকে কণিকা বাড়ির পাশের ক্ষেতে শাক তুলতে যায়।

শাক তোলার সময় তার পায়ে লাগা কাদা পরিষ্কার করার জন্য শীতলক্ষা নদীর পাড়ে গেলে সে পিছলে নদীতে পড়ে যায়। নদীর অপর পাশ থেকে স্থানীয়রা ঘটনাটি দেখে কণিকার স্বজনদের জানান। তাকে উদ্ধারে অপর পাশ থেকে লোকজন আসার আগেই সে পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ভালুকা ফায়ার সার্ভিস ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় কিশোরীকে উদ্ধারে শীতলক্ষায় অভিযানে নামে।ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, ঘটনার পরপরই ময়মনসিংহ থেকে এসে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামেন।

প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর শীতলক্ষ্যা নদী থেকে কণিকার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com