সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খালের সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

খালের সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচরে খালের বাঁশের সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রিফাত হোসেন (৩) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে।
রবিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনছার আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয় রিফাত। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার মরদেহ ভাসতে দাখে স্বজনেরা। পরিবারের সদস্যদের ধারণা খালের উপর সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, বিষয়টি নিহতের স্বজনেরা পুলিশকে অবহিত করেনি। গণমাধ্যম কর্মিদের কাছ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com