মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কিত রোগীরা

শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কিত রোগীরা

এম রবিউল ইসলাম ,বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সন্ধ্যারাতে আকস্মিক আগুন লাগে। এতে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ভীতিগ্রস্ত হয়ে পড়েছে রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়- করোনা ওয়ার্ডের নিচের তলায় রাত পৌঁনে ৮টার দিকে তীব্র ধোয়ার সৃষ্টি হলে রোগীরা আত্মরক্ষার্থে দৌড়া-দৌড়ি শুরু করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার মুঠোফোনে বলেন- সিঁড়ির নিচে বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ধোয়ার সৃষ্টি হয়।

খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে গেলেও কাউকে পানির ব্যবহার করতে হয়নি। বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com