বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টাংগাইলের নাগরপুরে পানিতে শিশুর মৃত্যু

টাংগাইলের নাগরপুরে পানিতে শিশুর মৃত্যু

সোলায়মান, নাগপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধি:

বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ রা আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হচ্ছে, চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দুই চাচাতো ভাই রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে যায়। এসময় একই এলাকার কবির, শওকত, সাগর ও জহিরুল সহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়া মন্ডল দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই চাচাতো ভাইয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com