বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত,আহত দুই

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত,আহত দুই

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর খাঁ বাড়ি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।এ সময় ঘাতক ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী নিহত সৌরভের চাচাতো ভাই চয়ন বণিক জানায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের চাউল ব্যবসায়ী হরিপদ বণিকের ছেলে সৌরভ বণিক বোয়ালমারী বাজার থেকে চাউলের বস্তা সেলাইয়ের সুতা কিনে রবিবার দুপুর ১টার দিকে রুপাপাত যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর খাঁ বাড়ি মোড়ে পৌছালে বাস ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সৌরভ বণিক নিহত হয়। এ সময় আমিসহ আমার অপর আরেক চাচাতো ভাই আহত হই। স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র জানান, সৌরভকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে আমরা মৃত অবস্থায় পাই। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে সৌরভের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com