বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

করোনা ভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁওয়ে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সময়ে দরিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ও মাড়াই করে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। রোববার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর নেতৃত্বে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের অসহায় শারিরীক প্রতিবন্ধী কৃষক আবুল হোসেনের ২৫ শতক জমির ধান কাটার কাজটি করে ৩০ জনের একটি দল।

কৃষক আবুল হোসেন বলেন, করোনায় ঘরবন্দি ও কর্মহীন হয়ে বসে থাকায় হাতে কোন টাকা পয়সা নেই। তার উপর ক্ষেতের ধান পেকে গেছে। একদিকে অর্থ সংকট অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট। সবমিলিয়ে পাকা ধান কাটতে পারছিলাম না। নষ্ট হয়ে যাচ্ছিল ধান। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে ধান কেটে ও মাড়াই করে দিয়েছে। ধান কেটে ও মাড়াই করে দেওয়ায় আমরা সবাই খুশি।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দি অর্থকষ্টে থাকা ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না কৃষকরা।

এমন বর্গাচাষি, ক্ষুদ্র চাষির পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনায় আমরা এক অসহায় কৃষকের ২৫ শতক জমির ধান কেটে ও মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। চলমান পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়ানো ও যে কোনও সমস্যায় তাদের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ। নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, জেলার পাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের গরীব ও বর্গাচাষি ও প্রান্তিকচাষিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ লিটন, সাধারণ সম্পাদক সুলতান চৌধুরী,চিলারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কায়সার, সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম, চৌধুরী,চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com