বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গুরুদাসপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গুরুদাসপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ 


নাটোরের গুরুদাসপুরে ট্রাক চাপায় নাজমুল হাসান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 সোমবার (১৯ জুলাই) বিকাল তিনটার দিকে গুরুদাসপুর পৌর সদরের উত্তরনাড়িবাড়ী এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
 নিহত নাজমুল হাসান পৌর সদরের চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লার গোলজার হোসেনের ছেলে।
চালক ফরহাদ হোসেন পালিয়ে গেলেও ঘাটক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান,খালি ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-২০-৬২৫১) বেপরোয়া গতিতে গুরুদাসপুরের দিকে এবং মোটরসাইকেল চালক নাজমুল হাসান নাজিরপুরের অভিমুখে যাচ্ছিলেন।নারিবাড়ী নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতরজখম হয়।
গুরুত্বর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য দুপুর সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com