রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
“উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধারঃআটক এক।”

“উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধারঃআটক এক।”

এফ.করিম, উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ষ্টেশনে র‍্যাব ১৫ অভিযান  চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করতে সক্ষম হয়েছে। 

১৩ জুলাই (মঙ্গলবার) সকালে র‍্যাব ১৫ গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ষ্টেশনে চেকপোস্ট বসিয়ে  গাড়ি  তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ হোয়াইক্ষ্যংয়ের কেরুনতলী এলাকার আব্দুল জব্বারের ছেলে মামুনুর রশীদ (২২) কে আটক করে।

ইতিপূর্বে র‍্যাব ১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক ইয়াবা ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে টেকনাফ থেকে সিএনজি যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এই খবর পাওয়া মাত্র র‍্যাব পালংখালী ষ্টেশনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর ইয়াবা বহনকারী সিএনজি টি চেকপোস্টের সামনে পৌঁছলে র‍্যাব গাড়িটিকে থামতে সংকেত দেয়া মাএ গাড়ি থেকে ধৃত মামুনুর রশীদ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তখন র‍্যাব পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

পরবর্তীতে সিএনজি টি তল্লাশি চালালে সীটের নিচ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কক্সবাজার ১৫ এর সহকারী পরিচালক( মিডিয়া) সিনিয়র  এএসপি  আব্দুল্লাহ মোঃ শেখ সাদী বলেন, ধৃত ইয়াবা ব্যবসায়ী মামুনুর রশীদ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামালা রুজু পূর্বক ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com