বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার ফুলছড়ি ছাত্রলীগের সা: সম্পাদক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন

গাইবান্ধার ফুলছড়ি ছাত্রলীগের সা: সম্পাদক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (৩২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এসময় তার সহপাঠি সোহেল মিয়া (২৩) আহত হয়েছেন । ১১ জুলাই  রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা শহরের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে।
আশিকুর রহমান রকির বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান রকি ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আশিকুর রহমান রকি ও সোহেল মিয়া রাত ৯টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা গাইবান্ধা-বালাসী সড়কের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌছলে দূর্বৃত্তরা তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমান ও সোহেলকে আঘাত করে। এতে রকি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সোহেলকে হাসপাতালে ভর্তি করায়।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com