বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত


মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ:

নেত্রকোণা মহাসড়কের তারাকান্দা থানার গজলপুর (খিচা টাংনিং পয়েন্ট) নামক স্থানে এক মমার্ন্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় আরিফ আহমেদ (২৫) ও আরাফাত ইসলাম আনান(২৪) নামে দুই ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।আজ শনিবার দুপুর ১২টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত আরিফ আহমেদ নান্দাইল উপজেলার মৃতঃ আব্দুল হালিমের পুত্র ও অপরজন আরাফাত ইসলাম নেত্রকেণা সদরের হোসেন আলীর পুত্র ।তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর ১২ টার দিকে বেলতলি তাদের প্রোটিন সোর্স খামার থেকে মোটরসাইকেল যোগে তারাকান্দা থানার গজলপুর মা অটোরাইস মিলে যাওয়ার পথে রাইস মিলের অল্প দূরে খিচা টারনিং পয়েন্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলেই পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি জানান প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আরাফাত ইসলাম আনান ময়নসিংহ জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ড.সামিউল আলম লিটনের ভাগিনা।     খবর পেয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার  মিজাবে রহমত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিসকা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com