সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় অজ্ঞাত গাড়ি চাপায় সাইফুল কবির নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরোহী বাকপ্রতিবন্ধী এক যুবক।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মস্তাপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, সকাল ৮টার দিকে চট্রগ্রামগামী মোটরসাইকেল মহাসড়কের মস্তাপুর নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত গাড়ি চাঁপায় মোটরসাইকেল চালক সাইফুল কবির (৩৪) ঘটনাস্থলে নিহত হন। তিনি ফেনী সদর উপজেলার বাসিন্দা এবং বেসরকারি কোম্পানী পারটেক্স গ্রুপে কর্মরত ছিলেন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক বাকপ্রতিবন্ধী আহত হয়েছে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং আহত বাকপ্রতিবন্ধীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুপুরে নিহতের স্বজনরা এসে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com