বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডিমলায় নছিমন উল্টে এক জনের মৃত্যু।

ডিমলায় নছিমন উল্টে এক জনের মৃত্যু।

সরোয়ার জাহান সোহাগ,ডিমলা, প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় কাঠ বোঝাই নছিমন উল্টে  রুবেল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে ও এক সন্তানের জনক।

তথ্যমতে, অতিরিক্ত কাঠ বোঝাই নছিমনটি উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজার থেকে দ্রুতগতিতে জলঢাকার দিকে যাবার পথে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে থাকা গতিরোধকটি দেখতে না পেয়ে উল্টে যায়।

এ সময় হেলপার রুবেলের মাথায় চালকের উপরে থাকা লোহার ছাউনি ভেঙ্গে চাপা পড়লে ঘটনাস্থলে সে নিহত হন।খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করেন। 

নছিমনটিতে ওই সময় চালকসহ তিনজন থাকলেও দুর্ঘটনার পর  চালকসহ দুইজন পালিয়ে যায়। ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাপা পড়া অবস্থায় হেলপার রুবেলের লাশ উদ্ধার করি আমরা। 

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com