মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
অষ্টম পাশে বিশেষজ্ঞ ডাক্তার

অষ্টম পাশে বিশেষজ্ঞ ডাক্তার

ডেস্ক নিউজ:

মুহাম্মদ খোরশেদ আলম (৪২)। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর কাজ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে। পরে চাকরি ছেড়ে ‘ডাক্তার’ সেজে খুলেছেন চেম্বার। চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেল জোন্স রোডের একটি ফার্মেসিতে ‘নিউরোমেডিসিন, স্মায়ুরোগ ও ডায়াবেটিস’ বিশেষজ্ঞ হিসেবে ৫০০ টাকা ভিজিট নিয়ে নিয়মিত রোগীও দেখতেন।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি জানান, তার সব ডিগ্রি ভুয়া। তিনি মাধ্যমিক পাসও করতে পারেননি।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, খোরশেদ তার নামের সঙ্গে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি ও ‘নিউরোমেডিসিন, স্মায়ুরোগ ও ডায়াবেটিস’ বিশেষজ্ঞ যুক্ত করেছেন। কর্নেল জোন্স রোডে কাট্টলী মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে বসে রোগীদের কাছ থেকে ৫০০ টাকা ভিজিটও নিতেন।

তিনি জানান, তার চেম্বার থেকে সিলমোহর, ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন, চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি ও ছদ্মবেশ ধারণের অভিযোগে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com