বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার আঠারোবাড়ি রোড সংলগ্ন রেলক্রসিং’এ সোনা মিয়া (৭০)নামে এক বৃদ্ধ ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,রোববার সকালে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সোনা মিয়া মারা যান।তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়,সকালে সোহাগী রেলক্রসিং সংলগ্ন এলাকায় সোনা মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী পাথর বোঝাই একটি স্পেশাল ট্রেন বারবার হুইসেল দেয়। তবুও সে সতর্ক না হওয়ায় ট্রেনের নিচে পড়ে মারা যান।খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু পরিবারের লোকজনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন,সোনা মিয়া কানে কম শুনতেন।ট্রেনের শব্দ না শোনায় কাটা পড়ে মারা গেছেন। কিশোরগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com