মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালিয়ায় ডিবি পুলিশের অভিযান ৮৬০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

কালিয়ায় ডিবি পুলিশের অভিযান ৮৬০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়া থানাধীন খড়লীয়া গ্রাম থেকে ৮৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবগত রাত সাড়ে ১২ টার দিকে মো: নুর ইসলাম (২৫) নামে ওই যুবক কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।আটককৃত মো: নুর ইসলাম নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর গ্রামের মো: সেলিম শেখের ছেলে।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়লিয়া গ্রামের জিকুর খা এর বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারী মো: নুর ইসলাম (২৫) কে ৮৬০ গ্রাম গাঁজাসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হন। এবং অপর এক মাদক ব্যবসায়ী মো: জিকুর খা (৩৫) পলাতক রয়েছে বলে জানা গেছে।পলাতক আসামী জিকুর খা কালিয়া উপজেলার মৃত তকব্বর খা এর ছেলে।


এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বাংলাদেশ বুলেটিন ডট কম কে বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্য এক আসামী জিকুর খা পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com