শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পটুয়াখালীর মির্জাগঞ্জ মাজারের চাল দুর্নীতি করে বিক্রি সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জ মাজারের চাল দুর্নীতি করে বিক্রি সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বুধবার (৩০’জুন) বেলা ১১’ঘটিকায় মির্জাগঞ্জ মাজার অফিস রুমে- মির্জাগঞ্জ মাজারের চাল দুর্নীতি করে বিক্রি সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ সমাবেশ’র আয়োজন করা হয়।
এ প্রতিবাদ সমাবেশ’র আয়োজন করেন, মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা ছাহেব (র:) মাজার ওয়াকফ এস্টেট’র সহ-সভাপতি এম.এ মান্নান হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা (পিআরএল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মির্জাগঞ্জ, পটুয়াখালী।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী’রা উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্যের মাধ্যমে এম.এ মান্নান হাওলাদার ও মোঃ হাবিবুর রহমান জানান, ২৩/০৬/২০২১ ইং তারিখে একুশে সংবাদ ডট কম এ (মির্জাগঞ্জ মাজারের চাল বিক্রি করে অর্থ লুট), ২৮/০৬/২১ ইং তারিখে দৈনিক খোলা কাগজ এ (মির্জাগঞ্জে এতিমখানার চাল বিক্রি করে অর্থ লুট), ২৪/০৬/২০২১ ইং তারিখে BdFinancialnews24.com এ (ইয়াতিমখানার চাল বিক্রি করে অর্থ লুট), ২৭/০৬/২১ ইং তারিখে desherkhobor.live এ (মির্জাগঞ্জে এতিমখানার চাল বিক্রি করে অর্থ লুট), ২৩/০৬/২০২১ ইং তারিখে দৈনিক দখিনের ক্রাইম পত্রিকায় (মির্জাগঞ্জ মাজারের ইয়াতিমখানার চাল বিক্রি করে অর্থ লুটের অভিযোগ) ইত্যাদি শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিউজ এবং বিগত ২২/০৬/২০২১ ইং তারিখ জনাব মো: আল-আমিন ঠিকাদার কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, ইয়ারউদ্দিন খলিফা ছাহেব (র:) মাজার ওয়াকফ এস্টেটে মহোদয়ের বরাবরে মির্জাগঞ্জ মাজারের ৭ (সাত) টন চাউল বিক্রি সংক্রান্ত যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
তারা আরও জানান, আমরা ১৯/০৬/২০২১ইং তারিখ চাউল ডাকের সময় স্পটে উপস্থিত থাকলেও বর্তমান বাজার মূল্যে বিবেচনায় ঐ দিন কোন চাউল ডাকের মাধ্যমে বিক্রি হয় নেই। চাউল বিক্রির দিন আমরা মাজারে উপস্থিত ছিলাম না। আমরা মাজারের মালামাল বিক্রি কমিটিতে কোন সদস্য নহে। আমি এম.এ মান্নান হাওলাদার, সহ-সভাপতি মির্জাগঞ্জ মহরত ইয়ারউদ্দিন খলিফা (র:) মাজার ওয়াক্ফ এস্টেট। গত ১৯/০৬/২০২১ ইং তারিখ বিকেলে ব্যক্তিগত কাজে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাই এবং ২৫/০৬/২০২১ ইং তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থানরত ছিলাম। এবং আমি মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা (পিআরএল) গত ২০/০৬/২০২১ ইং থেকে ২১/০৬/২০২১ ইং তারিখ পর্যন্ত আমার ব্যক্তিগত কাজে গ্রামের বাড়িতে ছিলাম।
আমরা দরবারের চাউল বিক্রির দিন মির্জাগঞ্জ দরবারে উপস্থিত না থেকেও আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এহেন মিথ্যা অভিযোগের ও প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com