মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
কুমিল্লায় ২৪টি পাসপোর্টসহ ৩ জন আটক

কুমিল্লায় ২৪টি পাসপোর্টসহ ৩ জন আটক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় ২৪ টি পাসপোর্ট চারটি সীল, নগদ ২৭ হাজার ২শ টাকাসহ তিনকে আটক করেছে পুলিশ ।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তির কুমিল্লা নোয়াপাড়া এলাকার কাজী রাইয়্যান এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাসপোর্টসহ তিনজকে আটক করা হয় । অভিযানে পুলিশ সাহারা ম্যানশনের মাদার এন্টারপ্রাইজ হতে ১১টি পাসপোর্ট, ১৭ হাজার ৭শ টাকা, একটি প্রভাষক, একটি চেয়ারম্যানের সীল ও একটি কোতয়ালী মডেল থানা পুলিশের সীল উদ্ধার করে। এ অভিযোগে নোয়াপাড়া এলাকার সাহেদুল ইসলাম পলাশ নামে একজনকে আটক করে। অপর দিকে কাজী রাইয়ান এন্টারপ্রাইজে হতে ২টি পাসপোর্ট ও ৯ হাজার ৫শ টাকাসহ একই এলাকার মো: ওলি উল্লাহ (২০), মানিক এন্টারপ্রাইজ হতে ৭টি পাসপোর্ট, সীলসহ হাজীর বাড়ির মো: সাইম আল মামুন (১৯) কে ও খোকন এন্টারপ্রাইজ হতে ৪টি পাসপোর্ট জব্দ ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেনে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতায়ালী মডেল থানায় মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com