রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপালপুর এলাকায় শুক্রবার সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাঁও রামগোপালপুর এলকায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার ৩ যাত্রী ও দাঁড়িয়ে থাকা অপর একজন আহত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজন মারা যায়। নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (২৫)। সে ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। আহতরা হলেন চম্পা (১৮), সুইটি (১৬) ও অজ্ঞাত পথচারী।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, জুম্মার নামাজের সময় রাস্তা ফাঁকা থাকায় দূর্ঘটনার পর ট্রাক চলে গেছে। গাড়ী বা কাউকে আটক করা সম্ভব হয়নি। কোন অভিযোগও পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com