সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লার দেবীদ্বারে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নির্বাহী কর্মকর্তার শ্যালকের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নির্বাহী কর্মকর্তার শ্যালকের মৃত্যু

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লায় দেবীদ্বারে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের শ্যালক মিনহাজুল আরেফিন স্নিগ্ধ (১৮)।

শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। স্নিগ্ধ দিনাজপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। সে রংপুর জেলার বদরগঞ্জের প্রামানিক পাড়ার মো. হারুনুর রশীদের ছেলে। সে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের স্ত্রীর মিশকাত আফরিনের আপন চাচাতো ভাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, গত ২৩ জুন আমার ছেলের দ্বিতীয় জন্মবার্ষিকীর অনুষ্ঠান ছিলো। এ উপলক্ষে আমার স্ত্রীর চাচাতো ভাই মিনহাজুল আরেফিনসহ আরও বেশ কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসেন। শুক্রবার দুপুর দেড়টায় আমার স্ত্রীর আপন ভাই রুদ্র ও তার চাচাতো ভাই স্নিগ্ধ গোসল করতে পুকুরে নামে। এ সময় তারা সাঁতার নিয়ে প্রতিযোগিতা করে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যায়। কিন্তু পরে ফিরে আসার সময় হঠাৎ করে স্নিগ্ধ পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবা আলম তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মাহবুবা আলম জানান, সাঁতার কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিগ্ধ মারা গেছেন।

দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, আমরা লাশের সুরতহাল রির্পোট তৈরী করেছি। তবে মৃত্যু নিয়ে কোন সন্দেহ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

বাদ আছর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের প্রামানিক পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। পরে গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com