শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ময়মনসিংহে অস্ত্র সহ গ্রেফতার -৪

ময়মনসিংহে অস্ত্র সহ গ্রেফতার -৪

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে দস্যুতা এবং কিশোর গ্যাং-এর নেতৃত্বদানকারী ০৪ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪।মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২১ জুন সকাল ৮টার দিকে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে ময়মনসিংহ কোতোয়ালী থানার আসামী মিজানুর রহমান @ মুরগী মিজান (৪০), সবুজ মন্ডল (৩৪), শামিম (২১), মোঃ হানিফ (১৯),কে গ্রেফতার করা হয়।এসময় আটক আসামীদের কাছ থেকে দেশীয় পাইপ গান -১ টি, রিভলবার সাদৃশ্য -১টি, পিস্তলের ২ রাউন্ড গুলি – শর্টগানের ২ রাউন্ড গুলি, মোবাইল -২ টি, নগদ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, রামদা -২ টি, চা-পাতি – ১ টি, চাকু -৪ টি, কুড়াল -১ টি, করাত -১ টি, দা -২ টি, হাতুড়ি -১ টি, স্টিলের রড -১ টি, পেনড্রাইভ -২ টি, পাসপোর্ট -১ টি, চেকবই -১ টি এবং মোটর সাইকেল -১ টি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত কিশোর গ্যাং-এর নেতৃত্ব দিয়ে ছিনতাই, দস্যুতা এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকান্ড করে আসছিল যা জনমনে ভীতি ও উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি করে। এ সকল কিশোর গ্যাং-এর নেতৃত্বদানকারীসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com