বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে বাস-মাহিন্দ্র-অটোরিক্সার ত্রিমুখী দূর্ঘটনায় নিহত-২, আহত-৮

গৌরীপুরে বাস-মাহিন্দ্র-অটোরিক্সার ত্রিমুখী দূর্ঘটনায় নিহত-২, আহত-৮

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা-মাহিন্দ্র ও বাসের ত্রিমুখী সংর্ঘষে চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

সোমবার (১৪ জুন) বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোচালক সুরুজ আলী, সে গৌরীপুর উপজেলার রোকনাকান্দা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। অপরজন মাহিন্দ্রর যাত্রী আব্দুর রাশিদ (৬৫), সে ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের ছাবের উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, টাংগাইল থেকে কিশোরগঞ্জগামী (ঢাকা মেট্রো-ব, ১১-৪৪৫২) অনন্যা নামের একটি যাত্রীবাহী বাস বড়ইতলা নামক স্থানে এসে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক সুরুজ আলী মারা যায়। এ সময় ঈশ্বরগঞ্জ থেকে আসা দ্রæতগতির একটি মাহিন্দ্র বাসকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রতে থাকা যাত্রী আব্দুর রাশিদ মারা যায়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, গৌরীপুর থানা পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com