সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ে গেলো ১০ ঘর

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ে গেলো ১০ ঘর

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের পাটগোদাম ব্রীজ মোড় সংলগ্ন  হাজী কাশেম আলী কলেজের পেছনে ইসলামবাগ নামাপাড়ায় আগুন লেগে কমপক্ষে ১০টি ঘর পুড়ে গেছে।
শনিবার সন্ধ্যার পর ঐ এলাকার সোবহান মিয়ার ঘরে আগুন লেগে দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সন্ধ্যার পর সুবহান মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।স্থানীয় সূত্র জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করতে দেরি হয়। এতে বেশকিছু ঘর আগুনে পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com