সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ২

গফরগাঁওয়ে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ২

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী দুই কৃষক নিহত হয়েছে।নিহতরা হলেন উপজেলার খুরশিদমহল গ্রামের নূর হোসেনের ছেলে মাসুম (২০) ও শহীদের ছেলে মানিক (৩০।সোমবার (৭ জুন) ভোর ৬টার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কে খুরশীদমহল ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার সকালে কৃষক মাসুম ও মানিক পায়ে হেটে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তে খুরশীদমহল গ্রামের চরাঞ্চলে তাদের ফসলের মাঠে কাজ করতে যাচ্ছিলেন।এ সময় খুরশীদ মহল ব্রীজে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক পথচারী এই দুই কৃষককে চাপা দিলে ঘটনাস্থলেই দুই কৃষক প্রাণ হারায়। প্রত্যক্ষদর্শীরা জানায়,বেপরোয়া গতির বালুবাহি ড্রাম ট্রাকটি রং সাইডে গিয়ে এই দুই কৃষককে চাপা দেয়। চাপা দিয়ে ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন,মরদেহ উদ্ধার করে পাগলা থানায় নেওয়ার প্রস্ততি চলছে।ঘটনাস্থলের আধা কিলোমিটার দুরে ব্রীজের টোল প্লাজায় সিসি ক্যামেরা আছে ।সিসি ক্যামেরার সাহায্যে ঘাতক ট্রাকটি সনাক্তকরনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com