শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় মাদকসহ আটক ৫ জন

কুমিল্লায় মাদকসহ আটক ৫ জন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার সদর দক্ষিনের জোড় কানন ও বানিপুর এলাকা থেকে ফেনসিডিল ও গাজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি মটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায় ৫ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। এসময় জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার জোড় কানন এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিল বহনের অভিযোগে রবিউল হাসান, শাকিল ও রহমত উল্লাহ নামে ৩ জনকে আটক করে।
অপরদিকে সদর দক্ষিন থানা পুলিশের এসআই খালেকুজ্জামান ও এএসআই মহসিনের নেতৃত্বে সদর দক্ষিন উপজেলার বানিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ কেজি গাজা বহনের অভিযোগে আফসার উদ্দিন (৩০) ও জোবায়ের দেওয়ান(৩১) নামে ২ জনকে আটক করে। এসময় একটি মটরসাইকেল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদক মুক্ত করার জন্য আমদের অভিযানকে আরো জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com